বাংলাদেশের লক্ষ্য ৪১৩ রান

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা, পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশকে ৪১৩ রানের লক্ষ্য দিয়েছে তারা। এ টেস্ট জয় বা ড্র করতে এ মাঠের রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশকে। টেস্টে ২১৫ রানের বেশি লক্ষ্যে এর আগে কখনো জেতেনি বাংলাদেশ।

এর আগে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি প্রায় ২৫ বছরের পুরোনো। ২৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া জিতেছিল ২ উইকেটে। ড্র করতে হলেও ছাড়িয়ে যেতে হবে ২১ বছর আগে ৯৬.২ ওভার ব্যাটিং করে ভারতের ম্যাচ বাঁচানোর কীর্তিকে।

ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ রান তুলতে মাহমুদুল হাসানকে হারিয়েছে তারা।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম
এএফপি

দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং-ই করেছে দক্ষিণ আফ্রিকা, শেষ পর্যন্ত ওভারপ্রতি ৪.৪১ রান তুলেছে তারা। শেষদিকে কাইল ভেরেইনা খেলেছেন ৩০ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৩ উইকেট নিয়েছেন ৬৭ রানে।

ম্যাচে তাইজুলের বোলিং ফিগার দাঁড়াল ২০২ রানে ৯ উইকেট। বিদেশের মাটিতে ম্যাচে বাংলাদেশি বোলারদের উইকেটসংখ্যায় তাইজুল ছুঁয়ে ফেললেন মেহেদী হাসান মিরাজ ও রবিউল ইসলামকে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৮ রানে ৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। রবিউলের রেকর্ডও জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০১৩ সালে ১৫৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

তাইজুলের ৩ উইকেটের সঙ্গে ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন মিরাজ। ১ উইকেট খালেদ আহমেদের।