প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লজ্জাটা এত দিন ছিল বাংলাদেশের। যাদের কাছে এই লজ্জা পেয়েছিল বাংলাদেশ, লজ্জা থেকে মুক্তিও পেয়েছে সেই পাকিস্তানের সৌজন্যেই। ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি, সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে ৯টি ম্যাচই হেরে একটি সফরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ হারার রেকর্ড গড়েছে পাকিস্তান। ৮টি ম্যাচ হেরে যে রেকর্ড এত দিন ছিল বাংলাদেশের। ২০০৩ সালের পাকিস্তান সফরে বাংলাদেশ হেরেছিল ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে। বাংলাদেশের কাছে লজ্জামুক্তি ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজের। একসময়ের প্রবল পরাক্রমশালী দলটি ১৯৯৯-২০০০ মৌসুমে নিউজিল্যান্ড সফরে হেরেছিল ২ টেস্ট ও ৫ ওয়ানডে, মোট ৭ ম্যাচ। সফরে ৬টি করে ম্যাচ হারার দৃষ্টান্ত আছে সর্বমোট ১০টি। সর্বোচ্চ ৩ বার জিম্বাবুয়ের, ২ বার বাংলাদেশের, একবার করে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার।