বাংলাদেশের শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ। দিল্লিতে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২৫ ধাপ এগিয়ে থাকা দলটি শক্ত প্রতিপক্ষ। তবুও আয়ারল্যান্ডকে (১৫) হারানোর প্রত্যাশা নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ (৪০) হকি দল।তিন দিন আগে দিল্লি পৌঁছালেও বাংলাদেশ দল কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। কাল দিল্লি থেকে টেলিফোনে দলের ম্যানেজার মনোয়ার হোসেন জানান, ‘আমরা এয়ার ইন্ডিয়া বা ওএনজিসির সঙ্গে অন্তত একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম। কিন্তু আয়োজক ভারত কোনো দলকেই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দেয়নি।’ দিল্লি আসার আগে আয়ারল্যান্ড তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মালয়েশিয়ায়। কিন্তু বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই। তবে বাংলাদেশের জন্য সুখবর, পিটার কারুথকে সামলাতে হবে না চয়ন-চন্দনদের। পায়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন আয়ারল্যান্ডের সেরা ফরোয়ার্ড।আজকের ম্যাচ নিয়ে আশাবাদী মামুনুর রহমান (চয়ন)। পেনাল্টি বিশেষজ্ঞ এই ডিফেন্ডার কাল ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, ‘ওদের হারানো কঠিন হবে। তবে আমরাও ছাড়ব না। জেতার জন্য মাঠে নামব। খেলব শতভাগ উজাড় করে।’