বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দার্ন মারিয়ানাকে হারিয়ে বাংলাদেশ অপেক্ষা করছিল নেপাল-ফিলিস্তিন ম্যাচের ফলাফলের জন্য। এ ম্যাচে নেপাল এক গোলের ব্যবধানে জিতলে তিন দলের পয়েন্ট সমান হতো। তখন মুখোমুখি লড়াইয়ের সমীকরণে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যেত মালদ্বীপে ২০১৪ এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে। কিন্তু ম্যাচটা ০-০। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফিলিস্তিনই গ্রুপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ রানার্সআপ ও নেপাল তৃতীয়। নিয়ম অনুযায়ী, পাঁচ গ্রুপের সেরা পাঁচ দলের সঙ্গে দুটি সেরা রানার্সআপ যাবে চূড়ান্ত পর্বে। ৬ পয়েন্ট এবং ভালো গোলগড় (+৫) নিয়ে বাংলাদেশ হতে পারে সেরা রানার্সআপের অন্যতম দাবিদার। কাল তিনটি গ্রুপের খেলা শেষ হয়েছে। এই তিন গ্রুপের মধ্যে বাংলাদেশ সেরা রানার্সআপ এখন পর্যন্ত। ভারতের ছয় পয়েন্ট আছে, তবে গোল গড় (+৪)। দুটি গ্রুপের খেলা এই মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে। ২৬ মার্চ দুটি গ্রুপেরই খেলা শেষ। ওই দিন জানা যাবে বাংলাদেশের ভাগ্য।