বাংলাদেশের সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র চার রানের জন্য তিন শ হয়নি। তার পরও কাল ভারতের বিপক্ষে তোলা ২৯৬ রানই কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের বিপক্ষে ২০০৮ সালের এপ্রিলে লাহোরে ৭ উইকেটে তোলা ২৮৫ রান। এই দুই ম্যাচের মধ্যে মিল হলো, সেবারও বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেননি। সেবারও তামিম ইকবাল ষাটের ঘরের একটা ইনিংস খেলেছিলেন। সব মিলে ওয়ানডেতে এটি অবশ্য বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ স্কোর। প্রথম চারটি ইনিংসই তিন শ কিংবা এর চেয়ে বেশি। সর্বোচ্চ ৩২০/৮ জিম্বাবুয়ের বিপক্ষে গত আগস্টে বুলাওয়েতে করা। ওই সিরিজেই ৩১৩/৬ রানের একটা স্কোর আছে বাংলাদেশের। বাংলাদেশের বাকি দুটো তিন শ রানের স্কোর কেনিয়া (৩০১/৭, ২০০৬ বগুড়ায়) আর আরব আমিরাতের বিপক্ষে (৩০০/৮, ২০০৮ লাহোরে)। ২৮০ রানের বেশি স্কোর বাংলাদেশ এ নিয়ে করল অষ্টমবার। ছয়বারই প্রথমে ব্যাট করে। গত দুই বছরের মধ্যে ৭ বার।