বাংলাদেশের সামনে আজ ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব হকি লিগের সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে পঞ্চম হওয়ার সুযোগটা অন্তত খোলা রয়েছে সামনে। স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আজ খেলবে ইউক্রেনের সঙ্গে।
র্যাঙ্কিংয়ে ২৪তম স্থানে থাকা দলটির সঙ্গে লড়াইটা অবশ্য তত সহজ হবে না ৩০তম স্থানে থাকা বাংলাদেশের। বিশ্ব হকি লিগ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এই দলের কাছেই শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে গোল খেয়ে বসাতেই ওই হার। কিন্তু আজ কৃষ্ণ-জিমিরা হারতে চান না। কারণ ইউক্রেনকে আজ হারাতে পারলে পঞ্চম স্থানে নাম তো লেখানো যাবেই, র্যাঙ্কিংয়েও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের।