প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় গত বছর আগস্টে এশিয়া কাপে চীনা তাইপেকে ১১-৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে আজ বাংলাদেশের যুবারাও এমন একটা বড় জয়ের প্রত্যাশা করছে তাইপের জুনিয়রদের বিপক্ষে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল প্রতিযোগিতা শুরু হলেও বাংলাদেশের এএইচএফ কাপ অভিযান শুরু হচ্ছে আজ। বিকেল তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
জয় দিয়েই প্রতিযোগিতা শুরু করেছে চীনা তাইপে। কাল উদ্বোধনী ম্যাচে তারা ৪-৩ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। চীনা তাইপের উ পু দুটি, লু ইউ এবং হুসু চিং ১টি করে গোল করেছেন। শ্রীলঙ্কার গোল করেছেন কাসুন, তানভির ও শহীদ।