বাংলাদেশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার দিয়ে শুরু হলো বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের বাছাইপর্ব। মালয়েশিয়ার মেলাকার হাং জিবাত স্টেডিয়ামে কাল ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সুইনু প্রুরা। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ভারতকে ঠেকিয়ে রেখেও শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশকে। থুমবাইলা নিখিলার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। ম্যাচ দেখতে কাল মাঠে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জর্জ কোটান। ম্যাচ শেষে মহিলা দলের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এই অস্ট্রিয়ান। উজবেকিস্তানের বিপক্ষে আগামীকাল পরের ম্যাচে খেলবে বাংলাদেশ।