বাংলাদেশের হার ৭ উইকেটে
মিরপুর টেস্টের শেষ দিনে এসে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। আজকের জয়ের সুবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতল সফরকারী পাকিস্তান।জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০৩ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে মিসবাহ-উল-হকের দল।৫ উইকেটে ১১৪ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান নাসির হোসেন ও মুশফিকুর রহিম উভয়েই হাফ-সেঞ্চুরি তুলে নেন। সাজঘরে ফেরার আগে নাসির ৭৯ ও অধিনায়ক মুশফিকুর ৫৩ রান করেন। অন্যদিকে, বাকি ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়া করেছেন। ১০৩ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান হেসে-খেলে জয় তুলে নেয়। উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ করেন ৪৭ রান। আজহার আলী করেন ৩৪ রান। দলের জয় নিশ্চিত করে ইউনুস খান ১৬ ও অধিনায়ক মিসবাহ ৬ রানে অপরাজিত থাকেন।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩৮/১০সাকিব ১৪৪, নাফীস ৯৭চিমা ৭৩/৩, গুল ১০২/৩পাকিস্তান প্রথম ইনিংস: ৪৭০/১০তৌফিক ১৩০, মিসবাহ ৭০সাকিব ৮২/৬, নাজমুল ৬১/২বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩৪/১০নাসির ৭৯, মুশফিকুর ৫৩রেহমান ৫১/৪, গুল ৩৪/২, চিমা ৬১/২পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১০৭/৩হাফিজ ৪৭, আজহার ৩৪সানি ৭/১, নাজমুল ১৯/১, সাকিব ৪৭/১টস: পাকিস্তানফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।সিরিজ: পাকিস্তান ২-০ তে জয়ী।