দ্বিতীয় ওয়ানডে
১ম
ওয়ানডেতে কোনো নির্দিষ্ট ভেন্যুতে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পাওয়া প্রথম ক্রিকেটার সাকিব আল হাসান। শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের রান ২১১৫, উইকেট ১০০টি।
১১৯
বাংলাদেশের ১১৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো মোসাদ্দেক হোসেনের।
৮৭
বাংলাদেশের হয়ে টানা ৮৭টি ওয়ানডে খেললেন মুশফিকুর রহিম। ২০১০ সালে ১৫ জুলাই থেকে শুরু করে বাংলাদেশের সব কয়টি ওয়ানডেই খেলেছেন মুশফিক। বাংলাদেশের হয়ে টানা দ্বিতীয় সর্বোচ্চ ৮৫টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল (২০০৭-১০)।
৪৫*
মোসাদ্দেকের ৪৫, ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সাত নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ।
২০৮
টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমে ব্যাট করে কোনো সহযোগী দেশের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
৪৩
মোসাদ্দেক-রুবেলের ৪৩ রান দশম উইকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটিটি ২০০৫ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে গড়েন খালেদ মাসুদ ও তাপস বৈশ্য।
৪
২০১১ সালের পর আবার বাংলাদেশের চার ব্যাটসম্যান এক ইনিংসে এলবিডব্লু হলেন।