বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২য়

শহীদ আফ্রিদির পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ৫০ উইকেটের ডাবল পূর্ণ করলেন সাকিব আল হাসান।

৬
২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ফিফটি পেলেন সাকিব। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তামিম ইকবাল।

৫০
মুশফিক ও সাকিবের পর বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ খেলোয়াড় হিসেবে ৫০টি টি-টোয়েন্টি খেললেন মাহমুদউল্লাহ ও তামিম।

২০১/৫
পাকিস্তানের ২০১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। পেছনে পড়ল ২০১২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের ১৯১ রান।

৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয়বার কোনো দল ২০০ রান করল। সর্বোচ্চ ২০৪ রান নিউজিল্যান্ডের। ২০৩ ও ২০১ রান নিয়ে দুই ও তিনে পাকিস্তান।

১৩৬
কাল চার-ছয় থেকে ১৩৬ রান নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে চার-ছয়ে এর চেয়ে বেশি রান করেছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে ঢাকায় ১৯৭ রানের ১৪০ রানই বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকে নেয় ক্যারিবীয়রা।

২৫৭.৮৯
শহীদ আফ্রিদির স্ট্রাইক রেট। টি-টোয়েন্টিতে কমপক্ষে ৪০ রানের ইনিংসে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। আফ্রিদি পেছনে ফেলেছেন যুবরাজ সিংয়ের ২২৭.৭৭ স্ট্রাইক রেটকে (১৮ বলে ৪১, ২০০৯)।

৯৫
টি-টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়লেন আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ। ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ ১০০ রানের জুটিটি গড়েছেন ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা।

২২
পাকিস্তানের ইনিংসের ২২টি চার টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ। ২০১২ সালে পাল্লেকেলেতে ২১টি চার ছিল পাকিস্তানের ইনিংসে।