বাইচুংয়ের ম্যাচ জিতল বায়ার্ন
একবার সুবিধামতো জায়গায় বল পেয়েও গেলেন তিনি। দর্শকদের সে কী উল্লাস! কিন্তু না। পারলেন না। জাতীয় দলের হয়ে ১০৭টি ম্যাচে ৪৩ গোল করা বাইচুং ভুটিয়ার পা থেকে কোনো গোলই এল না শেষ পর্যন্ত। একটা গোল এলেও ম্যাচটা সার্থক হতো। ম্যাচটা যে তাঁরই!কাল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক খেলে ফেললেন তাঁর বিদায়ী ম্যাচ। গত আগস্টেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘোষণা করেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। তাঁর বিদায়ী ম্যাচ খেলতে জার্মানি থেকে উড়ে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখে। তারকায় ঠাসা বায়ার্নই খেলল কাল। ফলাফল যা হওয়ার, তা-ই হলো। ভারতকে ৪-০ গোলে হারাল বায়ার্ন। মারিও গোমেজকে দিয়ে গোলের শুরু। টমাস মুলারের জোড়া গোলের পর চোট থেকে ফেরা বাস্তিয়ান শোয়েনস্টেইগার করেন একটি গোল।প্রীতি ম্যাচ হলেও বায়ার্ন আগেই কথা দিয়েছিল, নিজেদের সামর্থ্যের পুরোটাই তারা ঢেলে দেবে। শেষ পর্যন্ত ভারত একটি গোলও দিতে না পারলেও ৩৫ হাজার দর্শক বায়ার্নের মতো একটা দলের কাছ থেকে উপহার পেল দুর্দান্ত ফুটবল। আর বাইচুং পেলেন বিদায় বেলায় যোগ্য সম্মান। এএফপি।