বাইডেনের আফসোস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র-ঘানা ম্যাচটা দেখতে জো বাইডেন ছুটে গিয়েছিলেন নাতাল স্টেডিয়ামে। কিন্তু আফসোস, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট দলের প্রথম গোলটা দেখতে পারেননি! তিনি মাঠে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র পেয়ে যায় প্রথম গোল। ম্যাচের ২৯ সেকেন্ডেই গোল করে বসেন ক্লিন্ট ডেম্পসি। এখনো পর্যন্ত যেটা এই বিশ্বকাপের দ্রুততম, আর সব মিলিয়ে বিশ্বকাপের পঞ্চম দ্রততম গোল। ঝামেলাটা বাধে আসলে বিমানবন্দর থেকে স্টেডিয়ামের রাস্তায় বসানো নিরাপত্তাচৌকি। নিরাপত্তার কারণে তাঁর গাড়িবহর আটকে দেওয়াতেই স্টেডিয়ামে পেঁৗছাতে দেরি হয়। এএফপি।