বাইরেই থাকছেন আজমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রায়েম সোয়ানের মতো সৌভাগ্য হলো না সাঈদ আজমলের। ২০১০ সালে আইসিসি পুরস্কারের প্রাথমিক তালিকা থেকে বিস্ময়করভাবে বাদ পড়ে গিয়েছিলেন সোয়ান। ইসিবি প্রতিবাদ করার পর ‘ভুল হয়েছে’ বলে সোয়ানকে তালিকায় অন্তর্ভুক্ত করেছিল আইসিসি। এবার প্রাথমিক তালিকায় থাকলেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি আজমলের। ইসিবির মতো পিসিবিও এটির প্রতিবাদ জানায়। কিন্তু প্রতিবাদে কান দেয়নি আইসিসি, জানিয়ে দিয়েছে নিরপেক্ষ জুরিদের ভোটে নির্বাচিত তালিকা বদলানোর সুযোগ নেই। অর্থাৎ পুনর্বিবেচিত হয়ে সংক্ষিপ্ত তালিকায় আসতে পারলেন না আজমল।আইসিসির এক মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, তালিকা বদলানোর অধিকার তাঁদের নেই, ‘একাডেমির নির্বাচিত তালিকা পাল্টানোর অধিকার আইসিসির নেই। ভোটের এই ফলাফলই চূড়ান্ত।’ ওয়েবসাইট।