বাইরের ভেন্যু দেখতে যাবে বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বাইরে খেলতে যেতে আপত্তি জানিয়েছে বেশির ভাগ ক্লাব। গত সপ্তাহে এই নিয়ে পেশাদার ফুটবল লিগ কমিটির সভাটা বেশ উত্তাপ ছড়িয়েছিল। উত্তপ্ত বাক্যবিনিময় হয় কয়েকটি ক্লাব কর্মকর্তার মধ্যে। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় সেদিনই তা পাঠিয়ে দেওয়া হয় নির্বাহী কমিটির সভায়। তবে অ্যাওয়ে ম্যাচ ঢাকার বাইরে গিয়ে ক্লাবগুলো খেলবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কালও হয়নি নির্বাহী কমিটির সভায়। ভেন্যুগুলো নিয়ে আপত্তি থাকায় পেশাদার লিগ কমিটির কোনো কর্মকর্তাকে নিয়ে আজ গোপালগঞ্জ, ফেনী ও চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন করবেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি বাদল রায়, সদস্য মারুফ হাসান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই বাফুফের পরের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে অ্যাওয়ে ম্যাচগুলোর ব্যাপারে।