বাইশে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাকাও ওপেনের তৃতীয় রাউন্ডে কিছুটা হলেও ছন্দে ফিরেছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। আগের দিনে ত্রিশে নেমে যাওয়া সিদ্দিকুর কাল পারের চেয়ে খেলেছেন তিন শট কম। সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে সাতজনের সঙ্গে আছেন ২২তম স্থানে। কাল সিদ্দিকুর চারটি বার্ডি করেছেন, বগি দুটি। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৫ শট কম খেলে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান গলফার স্কট হেন্ড।