প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ইনিংসেই পেছনে ফেলেছেন সনাত্ জয়াসুরিয়া ও সাঈদ আনোয়ারকে, একটি জায়গায় আবার দাঁড়িয়েছেন আনোয়ারের পাশে। বলা হচ্ছে, গোয়ালিয়রে শচীন টেন্ডুলকারের ডাবল সেঞ্চুরির কথা। ২৫টি চার মেরে জয়াসুরিয়াকে পেছনে ফেলেছেন, কিন্তু ছক্কা ছিল মাত্র ৩টি। অর্থাত্ চার-ছয় থেকে ইনিংসে মোট রান ১১৮, আনোয়ারের ১৯৪ রানের ইনিংসেও বাউন্ডারি থেকে মোট রান ছিল ১১৮। বাউন্ডারি থেকেই এক ইনিংসে ১১৮ রান করেছিলেন লু ভিনসেন্টও, ২০০৫ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংসে। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে জয়পুরে মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ১৮৩ রানের ১২০ রান এসেছিল বাউন্ডারি থেকে। এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রানের রেকর্ড ১২৬—২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৫ রানের ইনিংসে ২১টি চার ও ৭টি ছয় মেরেছিলেন হার্শেল গিবস।