বাউফলে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে কাল স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে হয়ে গেল আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবলের ফাইনাল। এতে আর্জেন্টিনা একাদশ ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল একাদশকে। আর্জেন্টিনা একাদশের পক্ষে গোল করেন মাইনুল, মনসুর ও মাসুম। ব্রাজিল একাদশের দুটি গোলই প্যাট্রিকের। প্রায় ১০ হাজার দর্শক উপভোগ করেছে এই ম্যাচ।—বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি