বাকহীন স্মিথ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার চরম হতাশাজনকভাবে বিশ্বকাপের আসর থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার পর অনেকেই আশা করেছিল যে এবার হয়তো প্রোটিয়াদের ‘চোকার্স’ অপবাদটা ঘুচবে। কিন্তু হলো না; বরং গতকাল নিউজিল্যান্ডের কাছে ৪৯ রানের হার দিয়ে চোকার্স অভিধাটা আরও ভালোভাবে নিজেদের গায়ে জড়িয়ে নিলেন গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিসেরা। যে নিউজিল্যান্ড কিছুদিন আগে এ বাংলাদেশের মাটিতেই হোয়াইটওয়াশ হয়ে ফিরে গিয়েছিল, তাদের কাছে এ হতাশাজনক হারের কোনো ব্যাখ্যাই দিতে পারেননি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কথা খুঁজে পেতে রীতিমতো কষ্ট করতে হলো তাঁকে। দুর্ভাগ্যজনক এ হারের পর কোনো অজুহাত দেওয়ারও চেষ্টা করেননি স্মিথ। নিউজিল্যান্ডকে জয়ের জন্য পুরো কৃতিত্ব দিয়েছেন। মাথা পেতে নিয়েছেন নিজেদের ব্যর্থতা। ক্ষুব্ধ প্রোটিয়া সমর্থকদের উদ্দেশেও কিছু বলার চেষ্টা করেননি স্মিথ। ভবিষ্যতে হয়তো কোনো দিন এ বিশ্বকাপ দুর্ভাগ্য ঘুচবে, এমন আশা ছাড়া আর কিছুই আসলে বলার ছিল না তাঁর। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে সমর্থকদের উদ্দেশে আমার কিছুই বলার নেই। আমাদের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো ত্রুটি ছিল না। ১৯৯২ সাল থেকে আমরা প্রতিবারই বিশ্বকাপ থেকে ছিটকে গেছি খুব দুর্ভাগ্যজনকভাবে। কিন্তু আশা করছি ভবিষ্যতে হয়তো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতবে।’অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক সিদ্ধান্তটাও গতকাল দিয়ে ফেলেছেন স্মিথ। তবে ব্যাটসম্যান হিসেবে দলকে নিজের সেরাটা এখনো দিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, ‘আমি মাত্র ২২ বছর বয়সে এ অধিনায়কের দায়িত্ব নিয়েছিলাম। এখন আমি শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে চাই। দক্ষিণ আফ্রিকায় অনেক মেধাবী খেলোয়াড় আছে। ভবিষ্যতেও তাদের অনেক কিছু করার জোরালো সম্ভাবনা আছে। আমি যত দিন পারব, দলের জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ ওয়েবসাইট।