বাকি দুই দলও ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ দিনের মধ্যে খেলতে হয়েছে ৫ ম্যাচ, ৪টি ভিন্ন শহরে। শ্রীলঙ্কার ছুটোছুটি তবু শেষ হচ্ছে না। সিবি সিরিজের তৃতীয় ফাইনাল খেলার পরদিনই আবার ঢাকার বিমান ধরতে হয়েছে। এশিয়া কাপের দ্বিতীয় বিদেশি দল হিসেবে গতকাল রাতেই ঢাকা চলে আসার কথা মাহেলা জয়াবর্ধনের দলের। টুর্নামেন্টের সমন্বয়ক আলী আহসান জানিয়েছেন, সিবি সিরিজের দলের যাঁরা এশিয়া কাপের দলে আছেন, তাঁদেরই শুধু আসার কথা ছিল কাল রাতে। সুরাঙ্গা লাকমল, সিকুগে প্রসন্নদের শ্রীলঙ্কা থেকে আসার কথা আজ। অবশ্য তাঁদের আগেই, আজ ভোরে ঢাকা চলে আসার কথা বর্তমান চ্যাম্পিয়ন ভারতের।