বাকি যাচ্ছেন আজ, বাকিরা পরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের উদ্দেশে আবদুল্লাহ হেল বাকি আজ রাত সাড়ে ৯টার ফ্লাইটে ঢাকা ছাড়ছেন। এটি দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের রিও অলিম্পিক যাত্রা। ৫ আগস্ট থেকে শুরু বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে বাংলাদেশ দলে শুটার বাকি ছাড়াও আছেন আরও ছয় প্রতিযোগী। তাঁদের সঙ্গে তিনজন কোচ এবং কর্মকর্তা মিলে ২৪ সদস্যের বাংলাদেশ দল তিন ভাগে ভাগ হয়ে যাবে ব্রাজিলে।
আগামীকাল ভোরে টার্কিশ এয়ারযোগে ব্রাজিলের উদ্দেশে রওনা হবে অ্যাথলেট মেজবাহ ও শিরীন আক্তার এবং সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার। ২ আগস্ট ঢাকা ছাড়বেন গলফার সিদ্দিকুর রহমান ও আর্চার শ্যামলী রায়।