বাকি সিরিজেও নেই সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে প্রথম দুই ওয়ানডের দল থেকে বাদ পড়েছিলেন আগেই। শঙ্কা ছিল সিরিজের পরের তিন ম্যাচে খেলা নিয়েও। সেই শঙ্কাটাই সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজেই খেলতে পারবেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার খেলতে পারবেন না ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টোয়েন্টিও ম্যাচটিও। গতকাল এমআরআই স্ক্যান করার পর বিসিসির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীই জানিয়েছেন খবরটি। আগামী চার থেকে ছয় সপ্তাহ তাঁকে মাঠের বাইরে কাটাতে হবে।টেস্ট সিরিজের পর প্রথম এমআরআই স্ক্যানেই ধরা পড়ে সাকিবের ডান পায়ের শিন ইনজুরি। তবে চোট কতটা গুরুতর, সেটা নিশ্চিত হতে আরেকবার স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ঢাকার অ্যাপোলো হাসপাতালে এমআরআই স্ক্যান করানোর পর দেবাশিস চৌধুরী বলেছেন, ‘আমরা (কাল) ঢাকায় অ্যাপোলো হাসপাতালে সাকিবের চোটটা পরীক্ষা করিয়েছি। রেডিওলজিস্ট ও অর্থোপেডিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়, তিনি আগামী চার থেকে ছয় সপ্তাহ কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার পুনর্বাসনকাজ চলবে।’ ওয়েবসাইট।অনুমিতভাবেই সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য অপূরণীয় ক্ষতি। সেটা স্বীকার করেও মাশরাফি বিন মুর্তজা বিষয়টাকে দেখছেন অন্যভাবেও, ‘আমাদের দুর্ভাগ্য, আমরা সাকিবকে পাচ্ছি না। একই সঙ্গে আমাদের এটাও বোঝা উচিত, সাকিব আমাদের ক্রিকেটের জন্য বাড়তি শক্তি। আমি মনে করি, সাকিবকে ছাড়া সিরিজ খেলাটা দলের জন্য ততটা খারাপও আসলে নয়। তার না-থাকাটা আমি ইতিবাচক হিসেবেই দেখছি, কারণ প্রত্যেক খেলোয়াড়কেই বোঝা উচিত দলে তার ভূমিকা কী।’