বাকির জন্য মাসিক বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ গেমসে রুপা জিতেও তাঁর কপালে এত দিন কোনো স্পনসর জোটেনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে পাননি কোনো আর্থিক সহায়তা। শ্যুটিং ফেডারেশনের দেওয়া সাত লাখ টাকা পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অবশেষে আবদুল্লাহ হেল বাকিকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্যুটিং ফেডারেশন। গত জুলাই থেকে এক বছরের জন্য এটা কার্যকর হবে। আগামী মাসে দিল্লিতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দল পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে শ্যুটিং ফেডারেশন।