বাকুতে ভালোই করছে দাবা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান মেরিনোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে শুরু। দ্বিতীয় রাউন্ডে বিশ্ব দাবার পরাশক্তি নরওয়ের সঙ্গে দারুণ লড়াই করে ২.৫-১.৫ পয়েন্টে হার। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠানরত বিশ্ব দাবা অলিম্পিয়াডের তৃতীয় ম্যাচেই জয়ে ফেরে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে এ রাউন্ডে নিয়াজদের জয় ২.৫-১.৫ পয়েন্টে। পরশু আলবেনিয়ার বিপক্ষে চতুর্থ রাউন্ডে এল আরও সহজ জয়, ৩.৫-০.৫ ব্যবধানে। চার রাউন্ড শেষে বাংলাদেশের পয়েন্ট ১১.৫। পঞ্চম রাউন্ডে গতকাল বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জার্মানি।