বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোকোভিচ ও রিস্টিচ
জোকোভিচ ও রিস্টিচ

চুটিয়ে প্রেম করছেন অনেক দিন। এবার ঘর বাঁধার প্রস্তুতি নিতে হয় যে! আংটি পরিয়ে বান্ধবী ইয়েলেনা রিস্টিচকে বাগদত্তা করে নিলেন নোভাক জোকোভিচ। খুশির খবরটা ভক্তদের নিজেই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। বাগদত্তার সঙ্গে চুমুর একটা ছবি টুইটারে দিয়ে লিখেছেন—‘আমার বাগদত্তা ও হবু স্ত্রীর সঙ্গে পরিচিত হোন। সবাইকে ধন্যবাদ শুভকামনার জন্য।’ ক্যারিয়ারের সুসময়, র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আর এবার বিয়ের সানাই। জোকোভিচ তো হাওয়ায় উড়ছেন! ওয়েবসাইট।