বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি জিনতা, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কিম শর্মা—বলিউডের অনেক নায়িকার সঙ্গে তাঁকে জড়িয়ে গুঞ্জন উঠেছে। কিন্তু আগের সব গুঞ্জনের কোনোটাই সত্যি হয়নি। তবে তন্বী-তরুণীদের প্রার্থিত পুরুষ যুবরাজ সিং এবার বাঁধা পড়তে যাচ্ছেন সাত পাকে। পরশুই বালিতে বাগদান হয়ে গেল ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী নায়কের। পাত্রী মডেল ও বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ। কিছুদিন ধরেই তাঁদের নিয়ে কানাঘুষা চলছিল। দীর্ঘদিনের বন্ধু হরভজন সিংয়ের বিয়েতে কিচকে সঙ্গে নিয়ে হাজির হন ‘যুবি’। তখনই বোঝা গিয়েছিল তাঁদের সম্পর্ক কানাঘুষা ছাপিয়ে হৃদয়ের কাছাকাছি এসে গেছে। দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে অচিরেই মালাবদলও হতে যাচ্ছে বলে খবর। আইএএনএস।