বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে ক্যারোলিন ওজনিয়াকির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের সঙ্গেই ররি ম্যাকইলরয়ের সম্পর্ক নিয়ে জল্পনা শোনা গিয়েছিল। মডেল সাশা গেইল থেকে শুরু করে আইরিশ গায়িকা নাদিয়া ফোর্ডও ছিলেন এ তালিকায়। তবে তাঁদের কেউ নন, জীবনসঙ্গিনী হিসেবে ২৭ বছর বয়সী আমেরিকান এরিকা স্টলকেই বেছে নিতে যাচ্ছেন আইরিশ গলফার। পত্রপত্রিকার খবর, সম্প্রতি প্যারিসে নাকি তাঁদের বাগদানও হয়ে গেছে। স্টলের সঙ্গে ২৬ বছর বয়সী গলফারের সম্পর্কটা বছর খানেকের পুরোনো। এর মধ্যে বার কয়েক প্রকাশ্যেও দেখা গেছে তাঁদের। বাগদানের খবরটা অবশ্য ম্যাকইলরয়ের পক্ষ থেকে স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করা হয়নি। তাঁর এক মুখপাত্র এটুকুই জানিয়েছেন, ‘আমাদের মক্কেলের ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত গুজব নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না।’ ফক্স স্পোর্টস।