বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে অসাধারণ সময় কাটছে। গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার পর থেকেই উসমান খাজার ব্যাটে যেন একাদশে বৃহস্পতি। এবার জীবনের নতুন ইনিংসও শুরু করতে চললেন ২৯ বছর বয়সী বাঁহাতি ওপেনার। বান্ধবী র‍্যাচেল ম্যাকলেলানের সঙ্গে বাগদান হয়ে গেছে এই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানের। শ্রীলঙ্কা সফরে বর্তমানে দলের সঙ্গে আছেন কলম্বোতে, সেখান থেকেই কাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টা জানিয়ে দিয়েছেন খাজাই। বাগদান অবশ্য দুজন সেরেছেন কদিন আগে নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়ে। ছবিতে দেখা যায়, অস্ট্রেলিয়ান ওপেনারের কাঁধে হাত দিয়ে অনামিকায় আংটি হাতে দাঁড়িয়ে বান্ধবী ম্যাকলেলান। ছবির নিচে ক্যাপশন, ‘অনেক আনন্দের সঙ্গে ঘোষণাটা দিচ্ছি। আমি (ম্যাকলেলানকে) পছন্দ করি, তাই রিং পরিয়ে দিয়েছি। সৃষ্টিকর্তা সহায় হোন।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।