প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট ও মারিও বালোতেল্লি দুই ভুবনের বাসিন্দা। দুই মহাদেশেরও। কিন্তু কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন ট্র্যাক ও ফুটবলের দুই তারকা। শুরুটা করেছিলেন জ্যামাইকান বজ্রবিদ্যুৎ বোল্ট। সেদিন বালোতেল্লিকে নিয়ে বিশ্বের দ্রুততম মানব বলেছিলেন, ‘বালোতেল্লি একজন দারুণ ফুটবলার। তার আগ্রাসী ধরনটা আমার সঙ্গে যায় না। সত্যি বলতে কি, আমি তাকে খুব একটা পছন্দ করি না।’ এই বাঁকা মন্তব্য কেন চুপচাপ হজম করবেন বালোতেল্লি? ইটের জবাবে টুইটারে পাটকেলই ছুড়ে দিয়েছেন ইতালিয়ান স্ট্রাইকার, ‘উসাইন বোল্ট, তুমি যাদের চেনো না, তাদের বিচারের অধিকার তোমার নেই।’ পরে অবশ্য বালোতেল্লি টুইটার থেকে মুছে দিয়েছেন পোস্টটা। ওয়েবসাইট।