বাঘের রূপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশের দেয়ালে প্রজেক্টরের আলো। দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন মেসি। বুট পায়ে গলিয়ে বল নিয়ে ক্ষিপ্রগতিতে ছুটতে শুরু করলেন। এরপর আগুন গোলা শট। দেয়ালে ফুটে উঠল ‘নম্বর ১০’। পেছন থেকে একটা বাঘ লাফ দিয়ে ভর করল মেসির মধ্যে। মুহূর্তেই বাঘে পরিণত হলেন মেসি! সে বাঘ ছুটছে, লক্ষ্য তার ন্যু ক্যাম্প। না, বাস্তব নয়, অ্যাডিডাসের একটি বুটের বিজ্ঞাপনচিত্রে সম্প্রতি এভাবেই বাঘে রূপ নিয়েছেন মেসি। শুধু মেসির জন্যই নাকি ‘অ্যাডিজিরো এফ৫০ মেসি’ নামের ওই নতুন বুট বানিয়েছে অ্যাডিডাস। বিজ্ঞাপনের শুরুতেই তাই লেখা—মেসি-অ্যাডিডাস ফিরছে বার্সেলোনায়। ২৪ আগস্ট লিগে এলচের বিপক্ষে বার্সেলোনার প্রথম ম্যাচে মেসি নাকি এই বুট পায়েই মাঠে নামবেন। ডেইলি মেইল।