বাছাই দাবায় চ্যাম্পিয়ন জাভেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক ৩৭তম জাতীয় দাবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ। সাড়ে ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে শীর্ষস্থান পেয়েছেন জাভেদ। সমান পয়েন্ট নিয়ে রানারআপ দেবরাজ চ্যাটার্জি। তৃতীয় থেকে নবম—গোলাম মোস্তফা, সোহেল চৌধুরী, মাহতাব উদ্দিন, মনির হোসাইন, মেহেদী হাসান, মাহফুজুর রহমান ও শফিক আহমেদ। এই নয়জন খেলতে পারবেন চূড়ান্ত পর্বে। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার, গতবারের জাতীয় দাবার চ্যাম্পিয়ন মিনহাজ উদ্দিন ও রানারআপ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান সরাসরি খেলবেন চূড়ান্ত পর্বে। এই পর্বের সময়সূচি এখনো ঠিক হয়নি।