বাছাইতেই বাদ জেসিমুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে কালও হতাশার দিন পার করেছে বাংলাদেশ। তেহরানে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগের বাছাইতেই বাদ পড়েছেন জেসিমুজ্জামান। আগামীকাল মেয়েদের সিনিয়র বিভাগে ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন শারমিন আক্তার। পরশু জুনিয়র বিভাগে খেলবেন সৈয়দা সাদিয়া সুলতানা।