বাছাইপর্বে গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উরুগুয়ের বিপক্ষে ২ গোল, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে লিওনেল মেসির গোল হয়ে গেল ৬টি। দক্ষিণ আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরেই মেসি। লা লিগার মতো এখানে তাঁকে সম্মানটা ভাগাভাগি করতে হচ্ছে আরও দুজনের সঙ্গে। সতীর্থ গঞ্জালো হিগুয়েইন ও উরুগুয়ের লুইস সুয়ারেজও করেছেন ৬টি করে গোল। তবে সব অঞ্চল মিলিয়ে মেসি-সুয়ারেজরা আছেন পাঁচে। সর্বোচ্চ ১১টি গোল করেছেন কনকাক্যাফ অঞ্চলের দেশ বেলিজের ডিওন মাকলি। মাকলির গোল আর বাড়বে না, কারণ বেলিজ বাদ পড়ে গেছে। তাঁকে টপকে যেতে পারেন ১০ গোল নিয়ে দুইয়ে থাকা অ্যান্টিগা অ্যান্ড বারবুডার পিটার বাইয়ার্স অথবা ৯ গোল করা পানামার ব্লাস পেরেজ। বাইয়ার্স আর মাত্র একটি ম্যাচ পাবেন। পেরেজ একটি তো পাবেনই, পানামা চতুর্থ রাউন্ডে উঠলে পাবেন আরও ১০টি ম্যাচ।