প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাগতিক বলে ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হচ্ছে না ব্রাজিলকে। সব বিশ্বকাপে অংশ নেওয়া দলটি যে কখনোই বাছাইপর্ব থেকে বাদ পড়েনি, এটা মোটামুটি সবারই জানা। সব বিশ্বকাপ না খেললেও ব্রাজিলের মতো জার্মানিও কিন্তু কখনো বাদ পড়েনি। বাছাইপর্বে ব্যর্থ হয়নি শুধু এই দুটি দলই। বাছাইপর্বে জার্মানির পরিসংখ্যান এককথায় দুর্দান্ত। ৭৫ ম্যাচে মাত্র দুটি হার, যেটি রেকর্ডও। ম্যাচপ্রতি পয়েন্ট (২.৬৯) ও গোলেও (২.৮৮) সবার ওপরে জার্মানরা। জার্মানির পরাজয় দুটি এসেছে পর্তুগাল (১৯৮৫) ও ইংল্যান্ডের (২০০১) বিপক্ষে। কম হারের রেকর্ডটি ১৯৯৩ সাল পর্যন্ত ছিল ব্রাজিলের। ওই বছরই বলিভিয়ার বিপক্ষে প্রথম হারের দেখা পাওয়া ব্রাজিল এরপর হেরেছে আরও ১০ বার।