প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ছিল স্বাগতিক বাংলাদেশের আধিপত্য। র্যাঙ্কিং রাউন্ডের রিকার্ভ বোয়ের পুরুষ ও মহিলা দুই বিভাগেই শীর্ষে থেকে চূড়ান্ত পর্বে উঠেছেন রোমান সানা ও শ্যামলী রায়।
মওলানা ভাসানী স্টেডিয়ামে পুরুষ এককে ৭২০ পয়েন্টের মধ্যে রোমান ৬৬১ স্কোর করেছেন। ভুটানের কিনলে ৬৫২ স্কোর করে দ্বিতীয় ও লাম ৬৪০ স্কোর করে তৃতীয় হয়েছেন। মহিলা এককে প্রথম হওয়া বাংলাদেশের শ্যামলী রায়ের স্কোর ৬০২, আজারবাইজানের রামোজামোভা ৬০২ স্কোর করে দ্বিতীয় ও ভুটানের কারমা ৬০২ স্কোর করে তৃতীয় হয়েছেন। এই তিনজনের স্কোর সমান হওয়ায় নিশানার সবচেয়ে কাছে যাঁর তির ছিল তিনি হয়েছেন প্রথম।