বাছাইয়ের সেরারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র একটা গোল দরকার ছিল লুইস সুয়ারেজের। সেটা করতে পেরেছেন কি না, সেটা এর মধ্যেই জেনে গেছেন। আজ ভোরেই যে হয়ে গেছে উরুগুয়ে-জর্ডানের প্লে-অফ। এই ম্যাচে গোল পেলেই বিশ্বকাপ বাছাইপর্বে সব দেশ মিলিয়ে এককভাবে শীর্ষ গোলদাতা হয়ে যাবেন সুয়ারেজ। ১১ গোল নিয়ে সুয়ারেজের সঙ্গে শীর্ষে আছেন হল্যান্ডের রবিন ফন পার্সি ও বেলিজের (কনক্যাকাফ) ডিওন ম্যাকাউলি। ৮ গোল নিয়ে এশিয়ায় সবার ওপরে জাপানের শিনজি ওকাজাকি। ওশেনিয়ায় শীর্ষে নিউ ক্যালেডোনিয়ার জর্জেস গোপ-ফেনেপেজ (৮), আফ্রিকায় ঘানার আসামোয়া জিয়ান (৬)।