বাজছে আগমনী ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে মহিলা বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্বের আগমনী বার্তা। এটির আওয়াজ হয়তো জোরালো নয়, যেমনটা পুরুষ ক্রিকেটে হয়ে থাকে। তার পরও ১০ দলের প্রতিযোগিতা বলে কথা! মিরপুরে গেলে উত্তাপটা ঠিকই গায়ে লাগে।১৪ নভেম্বর মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান উদ্বোধনী ম্যাচ। মাঝখানে সময় আর দুই দিন। দরজায় জোরেই কড়া নাড়ছে মহিলা ক্রিকেটের এই ‘মহাযজ্ঞ’। এরই মধ্যে ঢাকায় পা রেখে শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র আগাম বাজিয়ে দিয়েছে শুরুর বাঁশিটা।আজ খুব ভোরে আসার কথা আয়ারল্যান্ডের, ওদের পৌঁছানোর কয়েক ঘণ্টা পর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও হল্যান্ডের। এই তিনটি দল দুবাইয়ে মিলিত হয়ে উঠবে একই বিমানে। অন্য দুই অতিথি পাকিস্তান-জাপান আসবে আগামীকাল।বাংলাদেশ দল আজ বিকেএসপিতে খেলছে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা। প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা, যাদের সঙ্গে পরশু প্রথম প্রস্তুতি ম্যাচে সালমাদের দল হেরেছে ৬৪ রানে।প্রাসঙ্গিক তথ্য, ১৩ নভেম্বর ১০ দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে কথা বলবেন। একই দিন বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান।যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা কাল পুরোদমে অনুশীলন করেছে মিরপুরে। যুক্তরাষ্ট্র দলটা নিয়ে ক্রিকেট রসিকদের একটা কৌতূহল থাকা স্বাভাবিক। মার্কিন মুলুকে পুুরুষ ক্রিকেটের চর্চাই নামমাত্র। তার ওপর মহিলা ক্রিকেট! পাকিস্তান, আয়ারল্যান্ড, জাপান, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, হল্যান্ড, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্র দলটা না জানি কেমন! যুক্তরাষ্ট্রের মহিলা দল মানে কেউ ভাববেন না তাতে মার্কিন মুখের ছড়াছড়ি। সবই প্রায় উপমহাদেশের শিকড় থেকে ওঠে আসা মুখ। ভারত-পাকিস্তান বংশোদ্ভূত মেয়েরাই মূলত এই দলটার সংখ্যাগরিষ্ঠ অংশ। কোচিং স্টাফ তো প্রায় পুরোটাই এ অঞ্চলেরই।দলটার কোচ আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ রবিন সিং। ভারতের সাবেক অলরাউন্ডার ইনডোরে অনুশীলন শেষে বললেন, ‘ভালো কিছু করার লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি।’ দলের সঙ্গে জনা তিনেক সহকারী কোচ আছেন। দেখা মিলল পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার আসিফ মুজতবার। তিনি অন্যতম সহকারী। মিরপুরের মাঠে পা রেখে ভীষণ অবাক আসিফ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন। ১৪ বছর পর মিরপুর দেখে বললেন, ‘দারুণ স্টেডিয়াম, অসাধারণ!’মুগ্ধতা আছে শ্রীলঙ্কা দলের ম্যানেজার ভানেসা ডি সিলভার কণ্ঠেও। ‘ঢাকায় এসে ভালো লাগছে, এখানকার অবকাঠামো ভালোই’ বলার পর নিজেদের শিরোপা জয়ের প্রত্যয়ই ঘোষণা করলেন। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মুখেও তো থাকবে একই প্রত্যয়! লড়াইটা তাহলে জমবে ভালো!