বাজছে ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ শুরু হতে আর মাত্র ১৫০ দিন বাকি। আসলে বাকি ১৪৮ দিন। ক্ষণগণনাকারী বিশাল আয়তনের ঘড়িটা যে টেমস নদীর তীরে বসানো হয়েছে গত পরশু। বৃহৎ আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বানানো হয়েছে ঘড়িটা, ১১ মিটার উঁচু, প্রস্থ ২৫ মিটার!অনাড়ম্বর অনুষ্ঠানে লন্ডনের ঐতিহ্য মেনেই দানবাকৃতির ঘড়িটা বসিয়েছেন লন্ডনের মেয়র। লন্ডনবাসীকে মেয়র বরিস জনসনের প্রতিশ্রুতি, ‘এই গ্রীষ্মটি অন্য গ্রীষ্মের মতো হবে না।’ ঘড়ির কাঁটা সেকেন্ড, মিনিট, ঘণ্টার ঘর পার করে করে একসময় বাজিয়ে দেবে ঘণ্টা—আজ ২৭ জুলাই, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী দিন। উদ্বোধনী দিনে অলিম্পিককে স্বাগত জানাতে বেইজিংয়ের ‘বার্ডস নেস্ট’ অলিম্পিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। রয়টার্স।