প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ের বিদায়ী টেস্টে কত রান করবেন শচীন টেন্ডুলকার? বাজির তালিকায় সবার ওপরে শূন্য! ডন ব্র্যাডম্যান ক্যারিয়ারের শেষ ইনিংসে শূন্য করেছিলেন। দুপয়সা কামানোর আশায় আধুনিক ব্র্যাডম্যানকে নিয়েও তাই শূন্য-তে বাজি ধরা লোক বেশি। এরপরই সেঞ্চুরি নিয়ে। হাফ সেঞ্চুরি, অপরাজিত থাকা নিয়েও বাজি ধরছে। শূন্য বা সেঞ্চুরি নিয়ে যাঁরা বাজি ধরেছেন, ১-৯৯ রানের মধ্যে আউট হলে তাঁদের পুরো টাকাই গচ্চা! আপাতত প্রথম ইনিংস নিয়েই বাজির ছক সাজিয়েছেন বাজিকরেরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেলে নতুন করে ছক হবে। টেন্ডুলকারের শেষ টেস্ট নিয়ে কোটি কোটি মানুষ নাকি বাজি ধরছে। ওয়েবসাইট।