বাজি বটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে কতজন কত বিচিত্র বিষয়েই তো বাজি ধরছেন। জিতছেনও। তার পরও এই নরওয়েজিয়ানের বাজিটা একটু বেশিই বিস্ময়কর। তিনি বাজি ধরেছিলেন, বিশ্বকাপে লুইস সুয়ারেজ কাউকে না কাউকে কামড় দেবেনই! সুইডেনভিত্তিক জুয়া প্রতিষ্ঠান বেটসন-এ সুয়ারেজের কামড় নিয়ে ৩২ ক্রোনার বাজি ধরে জিতেছেন ওই নরওয়েজিয়ান। অবিশ্বাস্য বাজি, লাভের অঙ্কটাও সে রকমই। পেয়েছেন ৫৬০০ ক্রোনার, আসলের ১৭৫ গুণ! নরওয়ের গণমাধ্যম ওই ব্যক্তিকে খুঁজে পেয়েছে, তাঁর নাম টমাস সাইভেরসেন। মজার ব্যাপার, বাজি জিতলেও সুয়ারেজের কাণ্ডটা তিনি দেখতে পারেননি। কারণ ম্যাচের সময় তিনি ছিলেন ঘুমিয়ে। ওয়েবসাইট।