বাজি হেরে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠে নিজের দেশের জয় তো সবাই চায়। চেয়েছিলেন মুহাম্মদ শফিকও। কিন্তু তাঁর চাওয়ার মধ্যে ঢুকে পড়েছিল পাওয়ার লোভও! এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ সামনে রেখে পাকিস্তানি ওই সমর্থক বাজি ধরেছিলেন মাসিক বেতনের পুরোটাই। পাঞ্জাব সেচ বিভাগের কেরানি শফিক ৩০ হাজার পাকিস্তানি রুপি বাজি ধরেছিলেন আফ্রিদি-হাফিজদের জয়ের পক্ষে। বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে পাকিস্তান বিদায় নেওয়ায় সবচেয়ে ক্ষতিটা হয়েছে তাঁর—খুইয়েছেন বাজির পুরো টাকাটাই। টাকার শোক সামলাতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন শফিক। গত বৃহস্পতিবার অফিসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দ্য ডন, আইএএনএস।