বাজিকরদের নাম বলবেন না তিলকারত্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ সাল থেকে শ্রীলঙ্কান ক্রিকেটাররা ম্যাচপাতানোর সঙ্গে জড়িত—এমন এক মন্তব্য করে ক্রিকেট বিশ্বে নতুন এক বোমা ফাটানোর ইঙ্গিত দিচ্ছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক হাশান তিলকারত্নে। গত সপ্তাহে এক টিভি শোতে, তিনি তাঁদের নামও প্রকাশ করে দেবেন বলে হুমকি দিয়েছিলেন। কিন্তু কয়েক দিন পরই আবার মুখে কুলুপ এঁটে দিয়েছেন তিনি। বলেছেন, এসব ক্রিকেটারের নাম তিনি শুধু আইসিসির কাছেই বলবেন।গতকাল এক সংবাদ সম্মেলনে তিলকারত্নে বলেছেন, ‘ম্যাচপাতানো নিয়ে আমার মন্তব্য আমি খারিজ করছি না। কিন্তু আমার নিরাপত্তার জন্য আমি তাদের নামগুলো বলব না। আমি খুবই জেনেবুঝেই কথাগুলো বলেছি এবং এখন আমি ওই নামগুলো বলব আইসিসির কাছে।’গত সপ্তাহে তিলকারত্নের ওই মন্তব্যের পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাঁর কাছে এই অভিযোগের প্রমাণ দাবি করেছিল। তিনি কেন এই সময়েই এসব কথাবার্তা বলছেন, এটাও জানতে চেয়েছিল, দেশটির ক্রিকেট বোর্ড। ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগে লঙ্কান পুলিশকেও এই অভিযোগের ভিত্তি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছিলেন। শ্রীলঙ্কার সদ্যবিদায়ী অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও ব্যাপারগুলোর প্রমাণ জানতে চেয়েছেন। পিটিআই।