বাজিকরদের ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের দেশে খেলা, পরিচিত পরিবেশ। ২০১৪ বিশ্বকাপে হাজারো সমর্থকের করতালি উৎসাহ জোগাবে স্বাগতিক ব্রাজিলকে। ষষ্ঠ বিশ্ব শিরোপা এবারই হাতে তুলবে নেইমারের ব্রাজিল? ব্রিটিশ বাজিকর প্রতিষ্ঠান উইলিয়াম হিলের ফেবারিট পাঁচবারের চ্যাম্পিয়নরাই। ব্রাজিলের পক্ষে বাজির দর ৩/১। এরপরই আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের পক্ষে বাজির দর ৯/২। তিনে থাকা জার্মানি ১১/২ । বর্তমান চ্যাম্পিয়ন স্পেন চারে, ৭/১। পাঁচে বেলজিয়াম, ২০০২ সালের পর আবার চূড়ান্ত পর্বে ওঠা দলটির পক্ষে দর ১৪/১। ২৫০০/১ বাজির দর নিয়ে সবচেয়ে কম সম্ভাবনাময় দল কোস্টারিকা ও হন্ডুরাস।

সর্বোচ্চ গোলদাতা কে হবেন? বাজি আছে সেটি নিয়েও। এই বিভাগে ফেবারিট লিওনেল মেসি। ৮/১ দর বার্সা তারকার পক্ষে। নেইমার (১০/১) ও ক্রিস্টিয়ানো রোনালদো (১২/১) আছেন এরপরই। রয়টার্স।