বাজিকরেরা অবৈধ প্রস্তাব দিচ্ছে ফেসবুকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির কড়া নজরদারি। আগের চেয়ে সচেতন ক্রিকেটাররাও। তবু কমছে না বাজিকরদের দৌরাত্ম্য। অবৈধ প্রস্তাব দিতে বাজিকরেরা এখন কৌশলে ব্যবহার করছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় নেটওয়ার্ক ফেসবুক!‘আইসিসি নিয়মিত আমাদের পরামর্শ দিচ্ছে, অবৈধ প্রস্তাব পেলে কী করতে হবে। এ নিয়ে নীতিমালা কঠোর। আমরা খুব ভালো করেই জানি, প্রস্তাব পাওয়ার পরও আইসিসিকে তা অবহিত না করা অপরাধ। কিন্তু ফেসবুকের মাধ্যমে কৌশলে ক্রিকেটারদের প্রস্তাব দিয়ে যাচ্ছে বাজিকরেরা’—ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের এ বক্তব্য প্রকাশ করেছে ডেইলি মেইল।ফেসবুকে অবৈধ প্রস্তাবের ক্ষেত্রে ক্রিকেটাররা অনেকটাই অসহায়—এমন ইঙ্গিত দিয়ে অ্যান্ডারসন বলেন, ‘ওরা প্রথমে বন্ধুত্বের প্রস্তাব দেয়। একটা সময় পর ক্রিকেটারদের ফাঁদে ফেলার চেষ্টা করে বাজিকরেরা। তবে ব্যক্তিগতভাবে আমাকে এখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। তবে এটুকু বলতে পারি, অতীতেও ফেসবুকের মাধ্যমে ক্রিকেটাররা প্রস্তাব পেয়েছেন, এখনো পাচ্ছেন।’বলা হয়ে থাকে, বাজিকরদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ভারতে। একই কথা বলেছেন অ্যান্ডারসনও, ‘আইসিসির দুর্নীতি-বিরোধী কর্মকর্তাদের মাধ্যমে আমি জেনেছি, সবচেয়ে বেশি বাজির ঘটনা ঘটে ভারতে। সেখানে গেলেই কেবল বুঝতে পারবেন, সত্যিকার অর্থে কী ঘটছে।’ ওয়েবসাইট।