বাজিতে বিপাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল ম্যাচ নিয়ে বাজি ধরা ইউরোপে মোটেও দোষের কিছু নয়। বেট ৩৬৫, উইলিয়াম হিল, স্কাই বেট...কত বিখ্যাত প্রতিষ্ঠানও আছে বাজি ধরার জন্য। বাজি ধরে কাঁড়ি কাঁড়ি টাকাও কামিয়ে নিচ্ছেন অনেকে। কিন্তু তাই বলে একজন খেলোয়াড় বাজি ধরবেন! তা-ও আবার নিজের ম্যাচ নিয়েই! নিজেদের ম্যাচ নিয়ে বাজি ধরেই বিপাকে পড়ছেন বেলজিয়ামের শীর্ষ লিগের অনেক খেলোয়াড়। আলোচনার শুরু আসলে ২৯ সেপ্টেম্বর নিজেদের ম্যাচ নিয়ে বাজি ধরার কারণে ভাসল্যান্ড তাদের গোলকিপার লরাঁ হেঙ্কিনেতকে বরখাস্ত করায়। ওই ম্যাচে হেঙ্কিনেত খেলেওছেন। এরপরই বেরিয়ে আসতে শুরু করে থলের বিড়াল। এখন জানা যাচ্ছে, হেঙ্কিনেত এই কাজে একা নন। বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও এখন আটঘাট বেঁধে নামছে তদন্তে। রয়টার্স।