বাজিতে হেরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জন গোয়েরকে নামের এই তরুণ এখন বিশ্বজুড়ে আরও লাখো তরুণের ঈর্ষার কারণ। হওয়ারই কথা। স্রেফ একটা বাজি ধরে পেয়ে গেলেন কানাডিয়ান টেনিস-কন্যা ইউজিনি বুশারের সঙ্গে ‘ব্লাইন্ড ডেটে’র সুযোগ! কদিন আগে যুক্তরাষ্ট্রের সুপার বোলে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস ও আটলান্টা ফ্যালকনসের ম্যাচে টুইটারে বাজি ধরেন বুশার। তাতে হেরে যান গোয়েরের কাছে। শর্ত ছিল, হেরে গেেল গোয়েরের সঙ্গে অভিসারে যাবেন। প্রতিশ্রুতিটা রাখলেন বুশার। ছবিটা টুইটারে দিয়ে লিখেছেন, ‘মাত্রই আমার টুইটার ডেটের সঙ্গে দেখা হলো।’ পরে মজাও করেছেন, ‘আমি আর কোনো বাজি ধরছি না!’
ছবি: টুইটার