প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুসিয়া ডর্টমুন্ডে শুরু, এখন বায়ার্ন মিউনিখেও—রবার্ট লেভানডফস্কি মানেই গোল! বক্সে তাঁর মুভমেন্ট, ফিনিশিং—সবই দুর্দান্ত। তবে পোলিশ স্ট্রাইকার যে এমন দুর্দান্ত স্ট্রাইকার হয়ে উঠেছেন, তার পেছনে অবদান কিসের জানেন? বাজি! ডর্টমুন্ডের অনুশীলনে তখনকার কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে বাজি ধরতেন ফিনিশিং দক্ষতার ওপর। বর্তমান লিভারপুল কোচের সঙ্গে তাঁর এই ‘বাজি’র ব্যাপারটি ডেইলি মেইলকেলেভা নিজেই জানিয়েছেন, ‘অনুশীলনে প্রথম তিন-চার মাসে আমাদের মধ্যে একধরনের খেলা চলত—তাঁর (ক্লপ) সঙ্গে স্ট্রাইকারদের, বাজি ধরতাম আমরা। প্রথম কয়েকটি সেশনে তিনিই জিততেন। কিন্তু পরে আর জিততেন না।’ ক্লপের প্রতি কৃতজ্ঞতাও ঝরল লেভানডফস্কির, ‘তখনই আমি বুঝলাম, অনুশীলন তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমার ফিনিশিংয়েও উন্নতি এনেছেন তিনি।’ গোলডটকম।