প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশি নয়, মাত্র নয় ডলারের একটা বাজি ধরেছিলেন। অথচ সেটির জন্যই দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞা পেতে হচ্ছে অ্যাঞ্জেলা রিকসকে। ঘটনাটা গত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে। ম্যাচসেরার পুরস্কার কে পাবেন, সেটি নিয়েই বাজি ধরেছিলেন মেয়েদের বিগ ব্যাশ ক্রিকেটের সিডনি থান্ডার্সের এই লেগ স্পিনার। পাঁচ দফায় মোট নয় ডলার ধরেছিলেন। তবে এবারের মতো খুব বড় শাস্তি থেকে পার পেয়ে যাচ্ছেন রিকস। ভবিষ্যতে এ রকম কিছু করলে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে হবে তাঁকে। তবে আরেকটা শাস্তিও পেতে হচ্ছে রিকসকে, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে উঠতি ক্রিকেটারদের সঙ্গে। রিকস কথা দিয়েছেন, ভবিষ্যতে এমন ভুল আর করবেন না। সেটা না করলেই ভালো! গার্ডিয়ান।