বাজে দর্শক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়দের উদ্দেশে খিস্তিখেউড়, কোর্টে হইহল্লা টেনিসে এসব খুব একটা দেখা যায় না। কিন্তু এবারের অস্ট্রেলিয়ান ওপেনে টেনিসের সুনামটা যেন ভেস্তে যেতে বসেছে। অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের সঙ্গে খেলা হচ্ছিল ফ্রান্সের বেনোয়া পেয়ারের। ঘরের ছেলেকে সমর্থন ভালো কথা, কিন্তু বেচারা পেয়ারের কী দোষ? ফ্রেঞ্চ টেনিস খেলোয়াড় সার্ভ করতে গেলেই দর্শকেরা চেঁচামেচি করছিল। শেষ পর্যন্ত অবশ্য পেয়ারই জিতেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার টেনিস গ্রেট প্যাট ক্যাশ পরে ভীষণ খেপে গিয়ে বলেছেন, ‘এটা অস্ট্রেলিয়ান ওপেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা। ডেভিস কাপ বা ফুটবল ম্যাচ নয়।’ অস্ট্রেলিয়ানদের বোধোদয় হবে তো? এএফপি।