বাজে ব্যাটিংয়ের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট বদলেছে, কিন্তু দুই দলের ব্যাটিং একটুও নয়। ধারাভাষ্যকার টনি কোজিয়ার তো একপর্যায়ে বলেই ফেললেন, ‘এই দুই দলের জন্য মনে হয় “ব্যাটিং উইকেট” বলে কিছু নেই!’গায়ানাই যেন ফিরে এসেছে সেন্ট কিটসের প্রথম ইনিংসে। আবারও সেই টপ-অর্ডারের ব্যাটিং-ব্যর্থতা, মিডল-অর্ডারে দু-একটা ছোট জুটি আর লোয়ার-অর্ডারের প্রতিরোধ। দুই শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা পাকিস্তানকে ২৭২ রানের ‘বড়’ পুঁজি এনে দিয়েছে তানভির আহমেদ আর সাঈদ আজমলের শেষ উইকেট জুটি। বাজে ব্যাটিংয়ে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫৮ রানে ৮ উইকেট হারানো উইন্ডিজকে দুই শ পার করালেন কেমার রোচ ও রবি রামপল। শেষ পর্যন্ত তারা গুটিয়ে গেছে ২২৩ রানে, পাকিস্তানের প্রথম ইনিংসের শেষ আর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসের শুরুর ভাগটা পুরোই তানভিরময়। ৯ নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম ফিফটি, আজমলের সঙ্গে শেষ জুটিতে ৭৮। এরপর বল হাতে নিয়েই ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছেন বড় আঘাত। ফর্মে থাকা লেন্ডল সিমন্স স্লিপের হাতে বন্দী ইনিংসের দ্বিতীয় বলেই। ওয়াহাব রিয়াজ ফিরিয়েছেন এই টেস্টেই অভিষিক্ত ওপেনার ক্রেইগ ব্রাফেটকে। ক্যারিবিয়ানের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ ব্যাটসম্যান মনে করা হয় তাঁকে, তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইনিংসে অন্তত প্রতিশ্রুতির স্বাক্ষর পাওয়া যায়নি।এরপর যথারীতি পাকিস্তানের স্পিন-ত্রয়ীর বিপক্ষে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের ভোগান্তি। বাকি ৮ উইকেট নিয়েছেন তিন স্পিনার। ডেভন স্মিথ নেই, এবার তাই হাফিজকেও নতুন বলে দেখা যায়নি। তবে বাঁহাতিদের জন্য রহস্যই থেকে গেছেন এই অফ স্পিনার। দুই বাঁহাতি ড্যারেন ব্রাভো ও ব্রেন্ডন ন্যাশকে ফিরিয়েছেন বাড়তি লাফিয়ে ওঠা দুটি বলে। নবম উইকেটে রোচ-রামপলের ৬০ রানের জুটিটাও ভেঙেছেন হাফিজ। এই জুটির আগে কেবল মারলন স্যামুয়েলসই যা একটু প্রতিরোধ গড়েছেন। তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই পেয়েছেন ফিফটি। ওয়েবসাইট।স র্ব শে ষপাকিস্তানের টপ অর্ডার যেন হঠাৎ করে পাল্টে গেছে। প্রথম ইনিংসের সেই বাজে ব্যাটিং আর নেই। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং-চিত্রটা অন্য রকম। এই প্রতিবেদন লেখার সময় তৃতীয় দিনের চা বিরতি চলছিল। পাকিস্তানের রান তখন ১ উইকেটে ১৩১। প্রথম ইনিংসে পাওয়া ৪৯ রানের লিডটাকে নিয়ে গেছে ১৮০ রানে। ৩২ রান করে আউট হয়ে গেছেন মোহাম্মদ হাফিজ। ৬৫ রান করে উইকেটে আছেন প্রথম ইনিংসে ৮ রান করা তৌফিক ওমর। তাঁর সঙ্গী আজহার আলীর রান ৩৩।